রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
রাজবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


রাজবাড়ী: জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখা।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসক সুলতানা আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ নোমানী, সেক্রেটারী হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি আবু তাহের বক্তব্য দেন। সমাবেশটি সঞ্চালনা করেন মিজানপুর ইউনিয়ন যুব মজলিসের সেক্রেটারি মুফতি ওহিদুল ইসলাম খলিলী।

সমাবেশে বক্তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। ৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-পে-ইং ফিল্ড নিশ্চিত করা। ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে চার্জ পদ্ধতি বাস্তবায়ন।

বক্তারা আরও বলেন, এই দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর