সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News

রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে দৈনিক এদিন’র প্রত্রিকার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন হয়েছে ।
সংবাদপ্রবাহকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকবান্ধব করা, প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দৈনিক এদিন পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎ রাজশাহী নগরীর উপশহরে অবস্থিত একটি তিন তারকা হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আরো অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। মানুষের কথা মানুষের কাছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রতি অনুরাগ বা বিরাগ নয়, সত্য ও তথ্যের ভিত্তিতেই সাংবাদিকতা করতে হবে। তিনি আরও বলেন, রাজশাহীর সাংবাদিকদের আরও শক্তিশালী ও পেশাদার ভূমিকা রাখতে হবে। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও মানুষের প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভুল তথ্য ও গুজব প্রতিরোধেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎‎বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে কাজ করেন। ফলে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দৈনিক এদিনের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় আরও জোর দেওয়ার আহ্বান জানান।

‎পরে অতিথিদের উপস্থিতিতে দৈনিক এদিনের সম্মেলন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , রাজশাহী মেট্রোপলিটনের পুলিশের মুখপাত্র গাজিউর রহমান ।

সকাল ৯টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলের শিক্ষার্থী সারা ইসলাম, দ্বিতীয় হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অলিভা আফরিন এবং তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী লিয়ানা ইসলাম।

সম্মেলনে দৈনিক এদিনের রাজশাহী ব্যুরো প্রধান সবুজ ইসলামের সমন্বয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন, বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, মাল্টিমিডিয়া প্রধান নাইম ইসলাম এবং মাল্টিমিডিয়া রিপোর্টার বিপুল আহমেদ বিশালসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎দুপুরে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর ‘তৃণমূলের সাংবাদিকতা ও দায়িত্ব’ শীর্ষক পাঠ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ, সংবাদ সংগ্রহে সতর্কতা, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

‎এরপর অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। এতে রাজশাহীর কবিগণ কবিতা পাঠ করেন। পরে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং দৈনিক এদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল ইসলাম সাজু। তারা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সাফল্য কামনা করে আয়োজকদের শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর