মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘রাজীব তুমি ভবানী ভবন চলে যাও, অন্তরা তুমি..’ কন্ট্রোল রুম থেকে নির্দেশ মমতার, ঘূর্ণিঝড় বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর নজরে কেন ঝাড়খণ্ড? Cyclone Alert Massive Wind and Heavy rain in several districts Mamata at the Control room

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫০ সময় দেখুন


Last Updated:

CM At Control Room: দশটা বাজতে না বাজতেই ফের বিপর্যয় কন্ট্রোল রুমে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্ট্রোল রুমে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কন্ট্রোল রুমে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কন্ট্রোল রুমে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আগেই জানিয়েছিলেন রাতে নবান্নেই থাকবেন। নিজের ঘর থেকেই রাখবেন নজর। যেমন কথা তেমন কাজ। দশটা বাজতে না বাজতেই ফের বিপর্যয় কন্ট্রোল রুমে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পৌঁছতেই তাঁকে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। যাবতীয় ব্যাখ্যা করেন বিপর্যয় মোকাবিলা দফতর এক্সপার্ট জিসি দেবনাথ।

আলোচনায় দিঘার পরিস্তিতি দেখতে চান মুখ্যমন্ত্রী। স্যাটেলাইট ছবি দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, “দিঘাটা বুঝতে পারছি, ওখান দিয়ে আমরা হাঁটি। দিঘাতে ঢেউ আছে। ওখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে।” বাগদা, বনগাঁর বৃষ্টি নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন বাঁকুড়া,বীরভূম, পূর্ব মেদিনীপুর এই সব দিকের পরিস্থিতি নিয়েও। এরপরে হঠাৎই ফের ঝাড়খণ্ড নিয়ে জানতে চান মমতা। তাঁর মন্তব্য, “আমাকে দেখতে হবে তো ওরা জল ছাড়ে নাকি। ওইখানে বৃষ্টি হলে আমি ভয় পাই যাতে ম্যান মেইড বন্যা না হয়। ওরা জলাধারগুলো পরিষ্কারই করে না। সাগরের দিকে দেখা যাবে? দক্ষিণ ২৪ পরগনার দিকে?”

আরও পড়ুন: বদলে গেল ‘ল্যান্ডফলের’ সময়…! কখন ঝাঁপিয়ে পড়তে চলেছে দানব ‘দানা’? সাইক্লোনের ‘নতুন’ আপডেট দিয়ে দিল IMD! প্রহর গুনছে বাংলা!

প্রশাসনিক কর্তাদের এরপরেই একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “রাত থেকে কাল দুপুর পর্যন্ত সতর্ক থাকতে হবে। ল্যান্ডফল হতে আরো দেরি আছে। আগামিকাল দুপুরের মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে। সকালে যারা কাজে বেরোয় সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাজীব তুমি ভবানী ভবন চলে যাও। অন্তরা তুমি বেরিয়ে যাও। রাস্তাগুলো ঠিক করতে হবে তো।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

CM At Control Room: ‘রাজীব তুমি ভবানী ভবন চলে যাও, অন্তরা তুমি…’ কন্ট্রোল রুম থেকে নির্দেশ মমতার, ঘূর্ণিঝড় বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর নজরে কেন ঝাড়খণ্ড?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর