বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ

রাতে স্থলে আঘাত হানবে ঘূর্ণিঝড় গুলাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ সময় দেখুন
রাতে স্থলে আঘাত হানবে ঘূর্ণিঝড় গুলাব


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ঘূর্ণিঝড় গুলাব ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় রাতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাতে উড়িষ্যাr গোপালপুর ও কালিনগর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপাতানামে আঘাত হানবে। এসময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার।

বর্তমানে (রোববার বিকেলে) ঘূর্ণিঝড় গুলাব গোপালপুরের ১৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং কলিঙ্গপাতানামের ২৪০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগ ইতিমধ্যে উড়িষ্যায় ১৩টি দল গঠন করেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশে মোতায়েন করা হয়েছে আরও ৫টি দল। ভারতের পূর্ব উপকূলে রেলযোগাযোগ বাতিল করা হয়েছে বা পুনঃসূচি দেওয়া হয়েছে।

উড়িষ্যা সরকার রাজ্যের দক্ষিণাঞ্চলের সাতটি জেলায় উদ্ধার অভিযান শুরু করেছে। বিশেষ করে রাজ্যের গঞ্জাম এবং গজপতি জেলার উপকূলে বসবাসরতদের সরিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই দুই জেলায় ঘূর্ণিঝড় গুলাব প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। শুধু গঞ্জাম জেলায় কমপক্ষে ১৫টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সমুদ্রে বিচরণ করতে না বলা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর