বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাফা ক্রসিং দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
রাফা ক্রসিং দিয়ে গাজা ছাড়ছেন বিদেশিরা


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী রাফা ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়েছেন চার শতাধিক বিদেশি পাসপোর্টধারী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা।

গাজা উপত্যকা লক্ষ্য করে গত ৭ অক্টোবর ইসরায়েলের আক্রমণ শুরুর পর বুধবার (১ নভেম্বর)  প্রথমবারের মতো চলমান সংঘাত থেকে গাজা ছাড়ার সুযোগ পেয়েছেন এসব নাগরিক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪০০ জনেরও বেশি মানুষ গাজা ছেড়েছেন। যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ৩৩৫ জন এবং ৭৬ আহত ফিলিস্তিনি নাগরিক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ভেতরে অ্যাম্বুলেন্স ঢুকে তাদের মিসর নিয়ে যাওয়া হয়। তাদের চিকিৎসার জন্য সীমান্তের কাছেই একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে।

ব্রিটিশ ও মার্কিন পাসপোর্টধারীরা এ সময় স্বস্তি প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সফল ও আবশ্যিক কূটনীতির জন্যে সম্ভব হয়েছে রাফাহ ক্রসিং খুলে দেওয়া।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। যুদ্ধের পর থেকে গাজা ছাড়ার চেষ্টা করছিলেন তারা। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্থতায় অবশেষে সেই সুযোগ পেয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে আটকে যাওয়া বিদেশি নাগরিকরা।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে ২৭ দিন ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৮ হাজার ৮৫০ জন নিহত হয়েছেন। এছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে আবারও ইসরাইলের হামলা, নিহত ২০০

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর