বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৪ সময় দেখুন
রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে কাজের মান ও ঠিকাদারি নিয়ে প্রশ্ন

মু.সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রমিজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, আত্মীয়-স্বজনের মাধ্যমে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা এবং টুইন পিট ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে কাজের মান ও বরাদ্দ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সরকারি অফিস সময় অনুযায়ী সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও অনেক দিন তাঁকে বেলা ১২টা পর্যন্ত অফিসে পাওয়া যায় না। তাঁর নিয়মিত উপস্থিতি, উপস্থিতি রেজিস্টারে স্বাক্ষর এবং দায়িত্ব পালনের বিষয়টি যথাযথভাবে তদারকি করা হচ্ছে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

আত্মীয়দের মাধ্যমে ঠিকাদারি?
রমিজ উদ্দিনের বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁর আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে বা পরিচয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

টুইন পিট ল্যাট্রিনের কাজে মান নিয়ে প্রশ্ন
বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে টুইন পিট ল্যাট্রিন নির্মাণ প্রকল্প নিয়েও উঠেছে একাধিক অভিযোগ।
অভিযোগকারীদের দাবি, প্রকল্পের সব কাজে প্রকৃত ঠিকাদারের পরিবর্তে ঘনিষ্ঠ ব্যক্তি কিংবা অন্যের নামে কাজ নেওয়া, বরাদ্দের অর্থ নিয়ন্ত্রণ এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রকল্পের অনুমোদিত ঠিকাদার, কাজের আদেশ, বিল-ভাউচার ও বাস্তবায়ন নথি পর্যালোচনার দাবি উঠেছে।

নির্মাণসামগ্রীর মান নিয়েও রয়েছে অভিযোগ। কয়েকটি ল্যাট্রিনে নির্ধারিত ৪ ইঞ্চি ব্যাসের সিমেন্টের খুঁটির পরিবর্তে ৩ ইঞ্চি ব্যাসের খুঁটি, নিম্নমানের পাতলা টিন ও কাঠ ব্যবহারের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আরসিসি রিং-স্ল্যাবে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের খোয়া ও বালি ব্যবহারের অভিযোগও রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর