বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাশিয়ার যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
রাশিয়ার যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের কৃষ্ণ সাগরে অবস্থারত রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ক্ষেপনাস্ত্র হামলা ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে জাহাজটি। দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে দাবি করেছে ইউক্রেন। তবে আগুন লাগার কারণে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরা।

দেশটির বন্দর নগরী ওডেসার আঞ্চলিক প্রশাসনের প্রধান টেলিগ্রাম’কে বলেন, ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘মস্কভা’কে লক্ষ্য করে দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর ফলে যুদ্ধজাহাজটির মারাত্মক ক্ষতি হয়েছে।

এদিকে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগুন লাগার কারণে গোলাবারুদ বিস্ফোরণের ফলে জাহাজের ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আগুন লাগার কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

মস্কভা হলো দ্রুতগামী ফ্ল্যাগশিপ। যা ইউক্রেনে চলমান রুশ হামলার শুরু থেকে নৌ পথে নেতৃত্ব দিয়ে আসছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর