বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

রাসায়নিক দিয়ে ক্ষতি করবেন কেন? বাড়িতেই বানিয়ে নিন দারুন টোনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ সময় দেখুন
রাসায়নিক দিয়ে ক্ষতি করবেন কেন? বাড়িতেই বানিয়ে নিন দারুন টোনার


#কলকাতাঃ ত্বকচর্চায় সিটিএম রুটিন মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেটা কী? ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। তবে ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিংয়ে গুরুত্ব দেওয়া হলেও টোনারকে অনেকটা অবহেলাই করা হয়। কিন্তু এটাও সমান গুরুত্বপূর্ণ। টোনার শুধু অতিরিক্ত ময়লা, তেলছোপ এবং মেকআপের অবশিষ্টাংশ পরিষ্কার করার ক্ষমতা রাখে তাই নয়, ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্যও বজায় রাখে।

তবে শুধু এগুলোই নয়, মাথায় রাখতে হবে টোনার ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে, কারণ এতে হিউমেকট্যান্ট রয়েছে। ত্বকচর্চায় তার গুরুত্ব বুঝতে এটুকুই যথেষ্ট। বাজারে অনেক ধরনের টোনার পাওয়া যায়। কিন্তু সেগুলোতে রাসায়নিক থাকে। তাই বাড়িতে তৈরি টোনার ব্যবহার করাই সবচেয়ে ভাল।

আরও পড়ুনঃ বাড়িতে বানান ম্যাজিকাল ‘এই’ আয়ুর্বেদিক রেসিপি, মাখনের মতো গলবে চর্বি

গোলাপ জলের টোনার: এক কাপ জলে ৫-৬ ফোঁটা গোলাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫-৮ মিনিট। জল ঠান্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে যখন খুশি ব্যবহার করা যায়। ভারতীয় এবং মিশরীয়রা বছরের পর বছর ধরে গোলাপ জলকে সৌন্দর্যের উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। গোলাপজল স্ফীত ত্বককে প্রশমিত করতে এবং নিস্তেজ ও ক্লান্ত ত্বককে সতেজ করতে সাহায্য করে।

গ্রিন টি: এক কাপ জলে ২ টো গ্রিন টি-র পাউচ দিয়ে ফুটিয়ে নিতে হবে। ১৫ মিনিট থাকুক। এরপর ঠান্ডা করে রাখতে হবে বোতলে। ক্লিনজিংয়ের পর তুলো বা প্যাডে সামান্য টোনার ঢেলে আলতো হাতে পরিষ্কার করতে হবে মুখ। গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অতিরিক্ত তেল শুষে নেয়। এতে থাকা পলিফেনল ফ্রি র‌্যাডিকেলগুলিকে ধ্বংস করতে সাহায্য করে।

শসা: চাকা চাকা করে শসা কেটে ব্লেন্ডারে পিষে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে আধ কাপ জল এবং অ্যালোভেরা জেল। এবার ভাল করে মিশিয়ে নিলেই টোনার তৈরি। শসার রস ত্বক ঠান্ডা রাখে। সঙ্গে ত্বককে হাইড্রেটেড রাখতেও এর জুড়ি নেই। শসার রস নিয়মিত লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকেও রক্ষা করে।

অ্যাপেল সিডার ভিনিগার: ১/৪ কাপ অ্যাপেল সিডার ভিনিগারে এক কাপ তাজা গ্রিন টি মেশাতে হবে। এ বার সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে হবে। অ্যাপেল সিডার ভিনিগার ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। অ্যাসিটিক অ্যাসিড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিডে ভরপুর অ্যাপেল সিডার ভিনিগার আলতোভাবে ত্বককে এক্সফোলিয়েট করে এবং ছিদ্রগুলিকে গভীরে গিয়ে পরিষ্কার করে।

Published by:Shubhagata Dey

First published:

Tags: Skin Care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর