রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাসিক নির্বাচনে নৌকার প্রচারণায় যুবলীগের টিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১১ সময় দেখুন
রাসিক নির্বাচনে নৌকার প্রচারণায় যুবলীগের টিম


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনায় টিম গঠন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সোমবার (২৯ মে) যুবলীগের উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২১ জুন (বুধবার) অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণার লক্ষ্যে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ’র নির্দেশে ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সইয়ে গত ১৯ মে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপি’কে। এছাড়াও যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন ও মো. আনোয়ার হোসেন। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সমন্বয়ক টিমের সদস্য হিসেবে রয়েছেন যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-আন্তর্জাতিক সম্মেলন মো. সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলী, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মো. আবু সালেহ, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (বাচ্চু) ও রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর