বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

রোববারে ঝেড়ে ফেলুন গোটা সপ্তাহের ক্লান্তি, বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
রোববারে ঝেড়ে ফেলুন গোটা সপ্তাহের ক্লান্তি, বাড়িতেই বানান অ্যালকোহল আইসক্রিম


#কলকাতা: সেই একই সাদামাটা, রেগুলার আইসক্রিম খেয়ে কি বোর হয়ে গিয়েছেন! আজ, রোববার একটু আলাদা রকমের কিছু চেখে দেখতে মন চাইছে! এমন কিছু যা আর পাঁচটা খাবারের থেকে একটু আলাদা। এদিকে আবার একটিমাত্র ছুটির দিনে বাড়ির বাইরে যেতেও মন চাইছে না! আমরা দিচ্ছি মুশকিল আসানের ফর্মুলা।

রোববারে ঝেড়ে ফেলুন শরীরের সারা সপ্তাহের ক্লান্তি। তার জন্য আজ আর কোনও পানশালায় যাওয়ার দরকার নেই। একটা দিন বাড়িতেই বানিয়ে দেখুন অ্যালকোহল আইসক্রিম। একদিকে অ্যালকোহলের মেজাজ, অন্যদিকে আইসক্রিমের স্বাদ। রোববার জমজমাট হতে পারে।

আসুন অ্যালকোহল আইসক্রিমের কয়েকটি ভ্যারিয়েশন দেখে নেওয়া যাক-

কফি এবং টেকিলা-

রোববার ছুটির দিনে অনেকেই অলস বোধ করেন। এই অলসতা কাটানোর জন্য এই আইসক্রিম দারুন। কফি এবং টাকিলার এই মিশ্রণ আপনাকে রিচার্জ করে দিতে পারে।

আরও পড়ুন- কোন বয়স থেকে অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করা উচিত? বেশিরভাগই জানেন না!

লেবু এবং ভদকা-

চিরন্তন কম্বো, তাই না? আপনি লেমন আইসক্রিম পছন্দ করলে সঙ্গে কিছুটা ভদকা মেশানোর চেষ্টা করুন। অসাধারণ স্বাদ হতে পারে এই কম্বোর।

আরও পড়ুন- ঘিয়ে ভাজা পরোটা খান? একদম তাই, ওটাই ওজন কমাবে! শুধু রেসিপিটা জানুন

চকোলেট এবং রাম

স্বীকার করুন বা না-ই করুন, কমবেশি আমরা অনেকেই এই কম্বো পছন্দ করি। এটি খুবই কমন একখানা কম্বো। একটুখানি রাম-এর সঙ্গে আইসক্রিম।

Published by:Suman Majumder

First published:

Tags: Alcohol, Ice Cream



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর