স্পেশাল করেসপন্ডেন্ট
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার চরম ব্যর্থ।’
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মিয়ানমার থেকে অত্যাচারিত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সারাবাংলা/এজেড/এএম