বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট, স্বামী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট, স্বামী গ্রেফতার


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ::

দিনাজপুরের নবাবগঞ্জের পল্লীতে পেটে লাথি মেরে গৃহবধূর গর্ভের ভ্রূণ হত্যা ও যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার নবাবগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা হয়। এর পরই পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামী সুজন বাবুকে গ্রেফতার করে। এর পর তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।

মামলাসূত্রে প্রকাশ, দিনাজপুর শহরের বাহাদুর বাজারের মৃত জিল্লুর রহিমের মেয়ে জাফরান আরার সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাসে নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ি গ্রামের তাজউদ্দিনের ছেলে সুজন বাবুর (৩২) বিয়ে হয়।

বিয়ের সময় জাফরানের বড় ভাই উপঢৌকন স্বরূপ পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন। বিয়ের পর স্বামীর বাড়ি এসে স্ত্রী জাফরান জানতে পারেন তার স্বামী সুজন বাবু ইতিপূর্বে আরও ২-৩টি বিয়ে করেছেন।

বিয়ের পর থেকে সুজন বাবু তার বাবা ও মায়ের প্ররোচনায় আরও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে জাফরানকে মাঝে মধ্যে মারপিট করে আসছিলেন। মারপিটের একপর্যায়ে পেটে লাথি মেরে স্ত্রীর গর্ভের ভ্রূণ নষ্ট করে ফেলেন। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে জাফরান আরা নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।

বাদী জাফরান আরা বলেন, আমার বিয়ের আগে সুজন আরও তিনটি বিয়ে করে এবং বিভিন্ন মেয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে। এসব গোপন রেখে সে আমাকে বিয়ে করে প্রতারণা করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতারুল কবীর জানান, প্রধান আসামি সুজন বাবুকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এজাহার মূলে মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর