গরমকাল পড়তে না পড়তেই বাজারে ভরে গেছে তরমুজ। গরমকালে শরীরে নানা রকমের সমস্যা দেখা যায়। একটু কাজ করলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর তখনই বারবার জল খেতে ইচ্ছা হয় সকলের। শরীর একটুতেই ক্লান্ত হয়ে পড়লে তা হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও ভীষণ জরুরি। কিন্তু শুধু জল নয়, এমন কিছু ফল রয়েছে যার মধ্যে জলের পরিমাণ অনেক বেশি থাকে, তেমনই একটি ফল হল তরমুজ। তরমুজের মধ্যে ৯২ শতাংশ জল থাকে। যা জলের বিকল্প ছাড়াও শরীরের হাজারো সমস্যার মুক্তি দেয় এক নিমেষে।
গরমকালে তরমুজ খাওয়া শরীরের জন্য ভাল এটা কম-বেশি সকলেই জানেন। তরমুজের মধ্যে অত্যন্ত কম ক্যালোরি থাকে। এক কাপ তরমুজে ১৫৪ গ্রাম ক্যালোরি থাকে। এছাড়াও তরমুজের মধ্যে ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি১, বি৫ ও বি৬ থাকে। তরমুজে বিটা ক্যারোটিন ও লাইকোপিন ছাড়াও অধিক পরিমাণে ক্যারোটিনয়েড থাকে। তবে তরমুজ তো খাচ্ছেন, কিন্তু কেনার সময় সেটা মিষ্টি হবে কিনা তা কীভাবে বুঝবেন, জেনে নিন বিশদে।
আরও পড়ুন-গরমের দিনে বারবার হেঁচকি ওঠার সমস্যায় জেরবার? ঘরোয়া টোটকাতেই মিলবে দ্রুত উপশম
তরমুজ কেনার আগে উপরের ডাঁটা দেখে নিন, ডাঁটা শুকিয়ে গেলে তরমুজ অনেক বেশি মিষ্টি হয়। তবে খুব বড় বা ছোট সাইজের তরমুজ কিনবেন না। মাঝারি সাইজের তরমুজ তুলনামূলক মিষ্টি বেশি হয়। অনেকে আবার তরমুজের গড়ন দেখেও কেনেন৷ কোনওটা লম্বা কোনওটা আবার পুরো গোল৷ গোল ধরনের তরমুজ বেশি মিষ্টি হয়। তরমুজ কেনার সময় গায়ে টোকা দিয়ে কেনাই ভাল। ভারী আওয়াজ হলে সেটি রসালো ও পাকা হয়। এবং তাতেও জল বেশি থাকে। রসে ভরা মিষ্টি তরমুজ অনেক বেশি ভারী হয়। সুতরাং এবার থেকে তরমুজ কিনতে গেলে অবশ্যই এই জিনিসগুলি মাথায় রাখবেন৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Health Tips, Watermelon