বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লোহিত সাগরে হামলায় ইরান জড়িত: যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
লোহিত সাগরে হামলায় ইরান জড়িত: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ইরানের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজ জানিয়েছে, তাদের হাতে হুতিদের হামলায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য আছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, হুতিদের এই বেপরোয়া আচরণের পেছনে প্রধান ইন্ধনদাতা ইরান। তারা এসব আক্রমণে উৎসাহিত করছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথটিকে নিরাপদ রাখতে ইতোমধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধ জাহাজ টহল শুরু করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে জাহাজ দুটি টহল শুরু করে।

তবে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে।

এদিকে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে তাদের এ হামলার প্রভাব পড়ছে বিশ্ব পণ্য পরিবহনে। এই রুটে যাতায়াত করে বিশ্বের প্রায় ৩০ শতাংশ কন্টেইনার জাহাজ। চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

আরও পড়ুন: লোহিত সাগরে নিরাপত্তাহীনতায় বাড়তে পারে তেলের দাম

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর