শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শতবর্ষ উদযাপন— শিক্ষার্থীদের কাছে আলোকচিত্র আহ্বান ঢাবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
শতবর্ষ উদযাপন— শিক্ষার্থীদের কাছে আলোকচিত্র আহ্বান ঢাবির


ঢাবি করেসপন্ডেন্ট

শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আলাদা দু’টি ক্যাটাগরিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে আলোকচিত্র আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট করে ১২টি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যে ১২টি বিষয়ে আলোকচিত্র চাওয়া হয়েছে সেগুলো হলো— ক্যাম্পাসের পরিবেশ, ক্যাম্পাসের জীববৈচিত্র্য, বিভিন্ন উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন, খেলাধূলা, নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রার্থনা/উপাসনা, সমাজসেবা, বিভিন্ন দিবস (যেমন— জাতীয় দিবস, শোক দিবস), গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন এবং ইতিহাস-ঐতিহ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী যেকোনো বিষয়ে সর্বোচ্চ ১০টি এবং সব মিলিয়ে সর্বোচ্চ ১৫টি আলোকচিত্র/ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক এবং প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।

দু’টি ক্যাটাগরি থেকে আলাদাভাবে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরস্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া দুই ক্যাটাগরি থেকেই বাছাই করা ১০০টি ছবি নিয়ে আগামী ১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে একটি আলোকচিত্র প্রদর্শনী করা হবে। পরে এই ছবিগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশ করবে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের পাঠানো এই ছবি বিশ্ববিদ্যালয় চাইলে যেকোনো প্রকাশনা বা প্রদর্শনীতে আলোকচিত্রীর নাম উল্লেখসহ প্রকাশ করতে পারবে— এমন শর্তও জুড়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, নির্বাচিত আলোকচিত্র/ফটোগ্রাফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো প্রকাশনা বা প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আলোকচিত্রীর নাম উল্লেখ থাকবে। সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ছবি জমাদানের নিয়ম

ছবির রেজ্যুলেশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল ও প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফটকপি JPEG ফরম্যাটে অথবা হার্ডকপি সর্বনিম্ন ৫ ইঞ্চি বাই ৭ ইঞ্চি আকারে প্রিন্ট করে জমা দিতে হবে। সফট কপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তী সময়ে হাই রেজ্যুলেশনের RAW/JPEG/TIFF ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।

শনাক্ত করার সুবিধার্থে প্রতিটি ছবির সফটকপি অংশগ্রহণকারীর নাম, ফোন নম্বর ও ক্যাপশন দিয়ে রিনেম করে জমা দিতে হবে। এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ইনস্টিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি পাঠানোর সময় খামের ওপর অবশ্যই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা’ কথাটি এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে।

আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে du100photography@du.ac.bd ইমেইলে অথবা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে ছবি পাঠাতে হবে। জনসংযোগ দফতরের ঠিকানা— জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর