মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

শতাধিক ভক্তদের প্রদীপের আলোয় দীপাবলির আগেই আলোকিত ইসকন মন্দির Deepdan Utsav is being celebrated in Mayapur ISKCON temple

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন থেকে মায়াপুর ইসকনে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান ৷ চলবে রাসপূর্ণিমা পর্যন্ত

X

ভক্তদের

ভক্তদের প্রদীপের আলোয় আলোকিত চন্দ্রদয় মন্দির

মায়াপুর: দীপাবলির আগেই আলোকিত ইসকন মন্দির ৷ ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জ্বলে উঠল শত শত প্রদীপ । কোজাগরী লক্ষ্মীপুজোর দিন থেকে মায়াপুর ইসকনে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান ৷ চলবে রাসপূর্ণিমা পর্যন্ত । একমাস ধরে চলা বিশ্বব্যাপী এই দীপদান অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অংশ নিতে পারবেন সকলেই ৷

দীপদান অনুষ্ঠান চলছে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত । প্রতিবছর এই অনুষ্ঠানের জন্য ধর্ম প্রাণ হাজার হাজার মানুষ এবং দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমবেত হয় মায়াপুর ইসকনে ।

আরও পড়ুন: খুব সাবধান! কোন দুধ খাচ্ছেন? শরীরের বারোটা বাজাচ্ছে এইসব দুধ, ডায়াবেটিস, হৃদরোগ…ডাকছে হাজার সমস‍্যা

এই দীপদান উৎসবের বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “দীপদান উৎসব উপলক্ষে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করাও হয়েছে । এছাড়াও কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে । সর্বোপরি এই উৎসব পালনের মধ্য দিয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, বিধান তথা সেবার বিশেষ সুযোগ লাভ করা যায় । যার ফলে জীবনের পারমার্থিক প্রগতি লাভ হয় ।” স্বাভাবিকভাবেই এই উৎসবকে ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মত।

Mainak Debnath



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর