সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
শার্শায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতার শোডাউন


বেনাপোল: যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ হাজার মোটরসাইকেলের শোডাউন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে শার্শার মিনি স্টেডিয়াম থেকে এ শোডাউনটি শুরু হয়। শোডাউটি বিকাল পর্যন্ত চলে।

মোটরসাইকেলের দীর্ঘ মিছিল শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। স্থানীয় এলাকাবাসী ও পথচারীরাও এ বিশাল শোডাউন দেখতে ভিড় করেন। পরে শার্শা বাজারে গিয়ে শোডাউন শেষ হয়।

শোডাউন শেষে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আগামী দিনে শার্শাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। উন্নয়ন ও সব ভালো কাজের সঙ্গে থাকব।’

এসময় যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর জেল সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর