রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

শাহরিয়ারের আয় বেড়েছে ৮ গুণ, স্ত্রীর নামে সোনা ১৭৫ ভরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
শাহরিয়ারের আয় বেড়েছে ৮ গুণ, স্ত্রীর নামে সোনা ১৭৫ ভরি


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী-৬ আসন থেকে তিন বারের নির্বাচিত সংসদ সদস্য শাহরিয়ার আলম। শুরু থেকেই তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা। ২০২৩ সালে এসে তার বাৎসরিক আয় বেড়েছে আট গুণ। বর্তমানে তার বছরে আয় ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫৪ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এ ছাড়াও ২০০৮ সালে শাহরিয়ার আলমের নামে সোনা ছিল ১৫ ভরি ও তার স্ত্রীর নামে ২৭ ভরি। ২০১৪ ও ২০১৮ সালের হলফনামায় দু’জনের সোনার পরিমাণ আগেরটাই দেখানো হয়েছে। কিন্তু ২০২৩ সালে এসে হঠাৎ করেই স্ত্রীর সোনা বেড়ে হয়েছে ১৭৫ ভরি।

শাহরিয়ার আলমের ২০১৮ সালের হলফনামায় দেখা গেছে, ওই সময় তার বার্ষিক আয় ছিল ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৮৮ টাকা। এখন তা আড়াই গুণেরও বেশি বেড়ে হয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫৪ টাকা। শাহরিয়ার আলমের হাতে নগদ টাকাও বেড়েছে তিন গুণের বেশি। ২০১৮ সালে নগদ ছিল ৬ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৭০৬ টাকা। এখন আছে ২১ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ১৫৩ টাকা।

শাহরিয়ার আলমের শেয়ার আছে ৬৬ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৭০০ টাকার। আগে শেয়ার ছিল ৫৮ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকার। আগে সঞ্চয়পত্র ছিল ১০ লাখ টাকার, এখন ৩০ লাখ টাকার। পাঁচ বছর আগে শাহরিয়ারের গাড়ির দাম ছিল ৭৬ লাখ ৬৩ হাজার ৩১৫ টাকা। এখন বিলাসবহুল গাড়ির দাম ১ কোটি ১০ লাখ ৩ হাজার ১০০ টাকা।

২০০৮ সালে শাহরিয়ার যখন প্রথমবার এমপি হন, তখন তার হাতে নগদ টাকা ছিল ১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ৫৬৫ টাকা। ব্যাংকে ছিল মাত্র ৪ হাজার ১৩৬ টাকা। ২০১৩ সালের নির্বাচনের সময় ব্যাংকে কোনো টাকাই ছিল না নিজের নামে। এখন স্ত্রী-সন্তানদের নামেও বিপুল সম্পদ রয়েছে।

শাহরিয়ার আলম কোম্পানির শেয়ার, কৃষি খাত, প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া সম্মানি ও দোকান এবং অ্যাপার্টমেন্ট ভাড়াকে নিজের আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন। হলফনামার এসব বিষয় নিয়ে কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করা হলেও ধরেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

হলফনামার তথ্যানুযায়ী, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের শিক্ষাগত যোগ্যতা বিএ। তিনি ব্যবসা থেকে বছরে ৪ লাখ ৩০ হাজার টাকা ও মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকা পান। তার হাতে বর্তমানে ১ লাখ আর ব্যাংকে প্রায় ৬ লাখ টাকা আছে। স্ত্রীর নামে ব্যাংকে আছে ২৫ লাখ টাকা। তার কোনো কৃষিজমি নাই। রাহেনুল হকের নামে কোনো মামলাও নাই।

জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। তার নামে কোনো মামলা নাই। তিনি বছরে ৩ লাখ ১৫ হাজার টাকা আয় করেন ব্যবসা থেকে। এখন তার হাতে ১২ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা আছে। ব্যাংকে কোনো টাকা নেই। স্ত্রী কিংবা তার নামে অন্য কোনো সম্পদ নেই।

এনপিপির প্রার্থী মহসিন আলী পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত। তিনিও কোনো মামলার আসামি নন। তিনি ব্যবসা করে বছরে ২ লাখ টাকা আয় করেন। এখন হাতে ৫০ হাজার ও ব্যাংকে ৫০ হাজার টাকা আছে। স্থাবর-অস্থাবর তার নামে আর অন্য কোনো সম্পদ নেই।

জাকের পার্টির প্রার্থী রিপন আলীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। পেশায় তিনিও ব্যবসায়ী। বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। তার হাতে নগদ টাকা আছে ২০ লাখ। মাছের খামারে বিনিয়োগ আছে প্রায় ১৬ লাখ টাকা। প্রায় ৫ লাখ টাকা মূল্যের কৃষিজমি রয়েছে। তার নামে কোনো মামলা নেই।

বিএনএম’র প্রার্থী আবদুস সামাদ অর্থনীতিতে এমএ করেছেন। তার নামেও কোনো মামলা নেই। তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। এখন কোনো আয় নেই। হাতে আছে নগদ ১৩ লাখ টাকা। ব্যাংকে কোনো টাকা নেই। কোনো কৃষিজমি নেই। স্ত্রীর নামে আছে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর