রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি: সালাহউদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি: সালাহউদ্দিন


ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি এখন প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে চূড়ান্ত অনুমোদন আসবে তফসিল ঘোষণার পর।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। অনেক আসনে ১০ থেকে ১২ জন পর্যন্ত প্রার্থী আছেন। নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে একক প্রার্থী ঠিক করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।’ গণতন্ত্র রক্ষায় দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা উচিত।’

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়—এমন কথা তোলার প্রয়োজন ছিল না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর