সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ সময় দেখুন
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আমরা আশা করছি।’

বৈঠকে রাজনৈতিক নানা বিষয় ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান তিনি। চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতিতে দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে রাত সাড়ে আটটায় শুরু হওয়া বিএনপির এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয় রাত ১১টায়। বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংসদ নির্বাচনপূর্ব আলোচনা ও সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর