শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলায় খুবি শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩০২ সময় দেখুন
শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলায় খুবি শিক্ষক সমিতির প্রতিবাদ


খুবি করেসপন্ডেন্ট

খুবি: সম্প্রতি খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ধরনের অপ্রীতিকর ঘটনায় শিক্ষক সমিতি উদ্বিগ্ন বলে জানিয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) খুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ওয়ালিউল হাসনাত ও সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাতের সই করা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান শিক্ষক নেতারা।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার (৭ আগস্ট) শিয়ালি গ্রামের বেশ কয়েকটি মন্দির, হিন্দু মালিকানাধীন দোকানপাট ও বসতভিটায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা গেছে।

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জোরালো ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনের পদক্ষেপ নেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শিয়ালি গ্রামে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। তাদের মধ্যে সাম্প্রদায়িক কোন কোন্দল নেই। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানান শিক্ষক সমিতির নেতারা।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর