বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

শীত এলেই আর্থরাইটিস বাড়ে? জেনে নিন গাঁটের ব্যথা থেকে বাঁচার কিছু সহজ প্রতিকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৩৩ সময় দেখুন
শীত এলেই আর্থরাইটিস বাড়ে? জেনে নিন গাঁটের ব্যথা থেকে বাঁচার কিছু সহজ প্রতিকার


#কলকাতা : শীত এলেই আর্থরাইটাসে ভোগেন এরকম মানুষের সংখ্যা কম নেই । ঠান্ডার মরশুম এলেই জয়েন্টের ব্যথা বাড়তে থাকে । সাধারণত ব্যায়াম, খাদ্যাভ্যাস , ওজন কমানো এবং পেইন কিলার খেয়ে ব্যথার কিছুটা উপশম হলেও শীতের সময় আর্থরাইটিসের সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাওয়া যায় না ।  জয়েন্টে ব্যথার কারণে হাঁটতে ও বসতে অসুবিধা হতে পারে। এর পাশাপাশি  পায়ে ফোলা ভাবও বাড়তে পারে।

শীতকালে রক্তনালী সরু হয়ে যাওয়ার ফলে  আর্থরাইটিসের সমস্যা বাড়ে ।  আর্থরাইটিস একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া কঠিন, তবে কিছু ঘরোয়া প্রতিকার অবশ্যই ব্যথার উপশম করতে পারে । আসুন জেনে নেওয়া যাক  আর্থরাইটিসের কিছু সহজ ঘরোয়া প্রতিকার –

আরও পড়ুন: বার্ধক্যে কমে যায় মস্তিষ্কের ক্ষমতা, স্মৃতিশক্তি বাড়াতে এই ডায়েট কাজ করবে ম্যাজিকের মতো

গরম পোশাক – শীতে হাত, পা ও হাঁটু গরম রাখতে মোটা ও গরম পোশাক পরতে হবে । শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে  শরীর গরম রাখা খুবই জরুরি। শরীর গরম রাখতে গ্লাভস, মোজা এবং হাঁটুর ক্যাপ পরতে হবে ।

আরও পড়ুন : তেলই তুলবে তেলকালি! রইল রান্নাঘরের এগজস্ট ফ্যান সাফাইয়ের সহজ টিপস

জল- শীতের সময় মানুষ কম জল খায় ।  জল কম খাওয়ার কারণেই জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়।  আর্থরাইটিস থেকে মুক্তি পেতে গ্রীষ্মের মত শীতেও জল বেশি করে খেতে হবে ।

ওজন কমানো-শীতের  ফলে শরীর অলস হয়ে পড়ে ।  যার ফলে  ওজন বাড়তে থাকে । ওজন বাড়লেই  বাতের সমস্যা বাড়তে পারে। শীতকালেও শারীরিক পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি। শরীর ফিট রাখতে হাঁটতে হবে । তাই আর্থরাইটিস থেকে বাঁচতে ওজন কমাতে হবে ।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Anulekha Kar

First published:

Tags: Arthritis, Lifestyle



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর