শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

শুক্রবার মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য প্রার্থনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
শুক্রবার মসজিদ-মন্দিরে খালেদা জিয়ার জন্য প্রার্থনা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারাদেশে মসজিদ-মন্দির, গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা কর্মসূচি ঘোষণা করেছে তার দল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উদ্যোগে শুক্রবার (১৫ অক্টোবর) বাদ জুম’আ দেশব্যাপী মসজিদে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একইদিন অন্যান্য ধর্মের উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিএনপি ও দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীকে দোয়া-মোনাজাত ও প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, নিয়মিত চেকআপ-এর জন্য বুধবার বিকেল ৪ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্ব গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি বর্তমানে সেখানেই ভর্তি আছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর