মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

শূন‍্য স্কুল, ফাঁকা ঘর, শিক্ষক আছে, নেই ছাত্র…বন্ধ হওয়ার উপক্রম! কেন এত ছাত্রাভাব? the number of students in 20 schools of south 24 parganas has surprisingly decreased

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ সময় দেখুন


Last Updated:

আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

X

স্কুলভবন

স্কুলভবন

দক্ষিণ ২৪ পরগনা: আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে পর্যালোচনা। দেখা গিয়েছে স্কুলভবন আছে। আছেন একাধিক শিক্ষকও। কিন্তু নেই পড়ুয়া। শিক্ষকরা অপেক্ষা করেন পড়ুয়াদের জন্য।

কিন্তু অনেকদিন একজন পড়ুয়াও আসে না। অনেক স্কুলে এবার মেরেকেটে ২ থেকে ৫ জন পড়ুয়া হাজির।গত দু’‌বছর ধরে পড়ুয়ার অভাবে ধুঁকছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি হিসেবে জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

এই ছবি জেলার শহরতলি সোনারপুর, বারুইপুর, ফলতা থেকে প্রত্যন্ত কুলপি, কাকদ্বীপেও। কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক বেশী বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। জানুয়ারি মাসে শুরু হবে নতুন সেশন। কিন্তু তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়ুন: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ‍্যাত গায়িকাকে?

তবে স্কুল বন্ধের কথা সরাসরি স্বীকার করেননি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি জানিয়েছেন, ২০টি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম। এই স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির জন্য ভিইসি কমিটি ও শিক্ষকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রথমে এই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা দেখা হবে।

নবাব মল্লিক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর