সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু ‘Ask About His Fourth Wedding’: Aamir Khan Trolled Over Third Marriage To Gauri Spratt Under KBC 18 Promos | Bollywood News FIFA hits back at ‘concerted effort’ to undermine Gianni Infantino amid fresh allegations | Football News রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী ঠিক হবে ১১ দলীয় বৈঠকে নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি রাজশাহীতে মধুপুরের মিষ্টি আনারস

শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১০০ সময় দেখুন
শেখ হাসিনাকে ফেরাতে চাওয়ার অভিযোগে রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন


রাবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় লিপ্তের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪২ শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে রাবি উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে এ কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম- ২ কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন, ফার্মেসি বিভাগের প্রফেসর মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. আনিছুর রহমান ও সদস্য-সচিব অ্যাগ্রোনমি অ্যাগ্রিকালচারাল অ্যান্ড এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এসব শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘একটি অনলাইন পত্রিকায় শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে রাবির ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে। এরপর তাদের শোকজ করা হবে। এরপরই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই কমিটি গঠন করা হয়েছে।’

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom