রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘শেখ হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ মত প্রকাশ করতে পারেনি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


খুলনা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনার শাসনকাল ছিল গুম-খুন, জুলুম-নির্যাতন, অন্যায়-অত্যাচার ও ধর্ষণের। এ সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও কেউ নিজের মতামত প্রকাশ করতে পারেনি।

আপনারা দেখেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে প্রতিবেশী একটি দেশের আধিপত্যবিরোধী পোস্ট দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদ নয়, এ ধরনের শত-শত বিরোধী রাজনৈতিক কর্মীকে হাসিনা ও তার দলীয় বাহিনী হত্যা করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার।

ভোটার সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা।

পৃথক ভোটার সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাস্টার রফিকুল ইসলাম ও মো. মকিত শেখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর