রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শেখ হাসিনার বিচার বিশ্ব আদালতে হবে: মিনু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৬ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, পলাতক নেত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরে আসতে হবে। তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তার মানবতাবিরোধী অপরাধের বিচার বিশ্ব আদালতে করা হবে।

শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই অন্তবর্তীকালীন সরকারের সময়ে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মিনু বলেন, ‘ফিরবেন না কেন। তিনি বাংলাদেশের নাগরিক। অবশ্যই ফিরবেন। যাদের বিচার-আচার (মামলা) আছে তারা আইন ফেস করবেন।’

রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, “আমি মনে করি যিনি মেয়র (এএইচএম খায়রুজ্জামান লিটন) ছিলেন এটা তারই দোষ। কারণ, মেয়রের চেয়ার সবারই। আমি যখন মেয়র হয়ে যাই, আমি তখন সবার। আমি যখন রাজপথে আছি তখন আমি বিএনপি। আমিও ১৮ বছর নগরী চালিয়েছি। আমি দুই তিন ঘণ্টা উপরে কোনো দিন সিটি করপোরেশনে বসিনি। আমি ওই চেয়ারটাকে বলতাম ‘শয়তানের চেয়ার’।”

তিনি আরও বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মী, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও ভূমিদখলের সঙ্গে যুক্ত হয় তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছি। ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা দখলদারিত্ব করেছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বৃটিশ কাউন্সিল দখল প্রসঙ্গে মিনু বলেন, ‘১৫০ বছরের পুরাতন বৃটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেবো না। কোন অপশক্তিকে এটা দখল করতে দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর