সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে কবিরহাটে এডিপির কাজে অনিয়ম ; দায়সারা কাজ করে বিল উত্তোলন IPL 2026: Sunil Narine magic and Rinku Singh firepower seal Super Over heist for KKR | Cricket News কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা Madhur Bhandarkar Mourns Raghu Rai’s Death: ‘His Camera Was A Compass For Truth’ | Bollywood News কল খুললেই মিলছে স্বচ্ছ পানি: ভোগান্তির অবসান, পৌরবাসীর স্বস্তি কর্ণফুলীতে সিএনজি চালাক ও মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি লোকমান দয়াল ও সম্পাদক মোহাম্মদ আজাদ শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন আনোয়ারায় প্রতিপক্ষকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেফতার ১

শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০১ সময় দেখুন
শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ইসলামী আন্দোলন যদি না ফেরে, তাহলে বাকি ৪৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে অন্যান্য দল।

এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের একথা জানান।

তিনি আরও বলেন, আজকের নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনি সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনি নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা চলছে। সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ২০ জানুয়ারি।

সংবাদ সম্মেলনে কর্নেল ওলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও নিন্দা জানান জুবায়ের। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি ও এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও নেজাম ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।

তবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom