বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকায় অপ্রয়োজনীয় গাড়িতে জ্বালানি বিক্রি বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
শ্রীলংকায় অপ্রয়োজনীয় গাড়িতে জ্বালানি বিক্রি বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক

অপ্রয়োজনীয় যানবাহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে শ্রীলংকা। দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকট সামাল দিতে জ্বালানি তেলের ব্যবহার কমানোর পথে হাটছে সরকার। এর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি।

দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই সপ্তাহ কেবল মাত্র বাস, ট্রেন এবং ওষুধ ও খাদ্যপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের জন্য জ্বালানি কেনা যাবে। এর বাইরে জরুরি নয় এমন যানবাহনে জ্বালানি তেল বিক্রি করা হবে না।

এর আগে জ্বালানি তেলের ব্যবহার কমাতে দেশটির প্রত্যন্ত অঞ্চলের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে অফিসের কাজ করারও নির্দেশনা দেওয়া হয়। সপ্তাহের তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

শ্রীলংকায় বর্তমানে এক লিটার ডিজেল ৪৬০ রুপি এবং পেট্রোল ৫৫০ রুপি। বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির মতো ডলার সংকটে ভুগছে দেশটি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর