রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ষড়যন্ত্র-বাধা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
‘ষড়যন্ত্র-বাধা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী’


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৮ জুলাই) সকালে নিজ নির্বাচনি এলাকার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর ও চরচাক্তাইয়ের বিভিন্ন কলোনিতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন উপমন্ত্রী। এ সময় তিনি ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেন।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই, যে খাতে অগ্রগতি হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

এ সময় দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, নগর যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল ও অর্থ সম্পাদক নুর মোহাম্মদ উপমন্ত্রীর সঙ্গে ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর