রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সংলাপের ফাঁদে আর পা দেবে না বিএনপি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
‘সংলাপের ফাঁদে আর পা দেবে না বিএনপি’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না।

রোববার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। দেশের মানুষ নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। এ ব্যাপারে কোনো আপস হবে না। আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল। তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সঙ্গে ফয়সালা হবে রাজপথেই।

তিনি বলেন, ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান। ১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করিয়েছে। ১৮ সালের নির্বাচনে আগের রাতে সিল মেরে নিয়ে গেছে, আহা কি মজা। এবার ঘুঘুকে সেই কাজ করতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।

তিনি বলেন, আমরা যাদের সঙ্গে সংগ্রাম করছি তারা কিন্তু সাধারণ কেউ নয়, তারা দানব। আমাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েছে তারা। বাংলাদেশকে এখান থেকে ফিরিয়ে আনতে হবে।

মির্জা ফখরুল বলেন, জনগণকে সংগঠিত করে আমরা উত্তাল তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করব। সেই আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে একটি সত্যিকারের পার্লামেন্ট গঠন করব।

তিনি বলেন, জয় আমাদের সুনিশ্চিত, দেখেন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবোল-তাবোল বলা শুরু করেছে। সকালে বলে এক কথা বিকেলে আবার অন্য কথা। কেউ বলে সংলাপ করব, কেউ বলে সংলাপ করব না। আরে তোমাদের সঙ্গে সংলাপ কে করবে? তোমাদের সংলাপ তো জানি, তোমরা মিথ্যা বলো আর জনগণের সাথে ছলনা কর। তাই, এবার আর কোনো ফাঁদে পা দেওয়া নয়, এবার লড়াই সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এম মঞ্জুরুল করীম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সম্মেলন আরও উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী, কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর