শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু


ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট

ঢাকা: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম মারা গেছেন। রোববার (৭ নভেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খরব শুনে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম আজ দুপুর ১টার দিকে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

এদিকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুদ্ধ সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে গাড়িও ভাংচুর করে। বন্ধ হয়ে যায় ওখানকার সব দোকানপাট।

এর আগে, গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে এক দল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে আহত হন জহিরুল ইসলাম। এ সময় জহিরুল ছাড়াও তার ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী কুদরত উল্লাহ সিকদারসহ আরও তিন জন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর