বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সমঝোতায় না আসলে তালেবানের পতন অনিবার্য: হামিদ কারজাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪০০ সময় দেখুন
সমঝোতায় না আসলে তালেবানের পতন অনিবার্য: হামিদ কারজাই


আন্তর্জাতিক ডেস্ক

উগ্রবাদী গোষ্ঠী তালেবান কোনো সমঝোতায় না আসলে আফগানিস্তানের জনগণের প্রতিরোধে তাদের পতন হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। আফগান জনগণ তালেবানকে একটি সুযোগ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমে আরটিএ অ্যাজেন্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে হামিদ কারজাই এসব কথা বলেন।

তিনি বলেন, তালেবান যদি ক্রমাগত এর (সমঝোতা) বিরোধিতা করতে থাকে, তাহলে তা মোকাবিলা করা হবে। কিন্তু আমি চাই তালেবানকে সামরিক শক্তি দিয়ে মোকাবিলা না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হোক।

হামিদ কারজাই বলেন, দেশের উন্নতিতে বাধা না দিয়ে সহাবস্থানের মাধ্যমে অগ্রগতিতে সহায়তা করার জন্য মানুষ এখনও তালেবানকে একটি সুযোগ দিচ্ছে। তালেবান যদি দেশের উন্নতিতে বাধা দেওয়া বন্ধ না করে, এবং তারা যদি নিজেদের মতো করে দেশ দখলের চেষ্টা চালিয়ে যায়, তাহলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, দেশজুড়ে জাতীয় আন্দোলন শুরু হবে, এবং আমি এই আন্দোলনকারীদের একজন হবো।

এসময় হামিদ কারজাইকে প্রশ্ন করা হয়, আগামী এক বা দুই বছরের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ কী পরস্থিতি হতে পারে। এ প্রশ্নের জবাবে কারজাই জানান, আফগানিস্তানের ভবিষ্যতে খারাপ কিছু দেখছেন না তিনি।

সাবেক এই আফগান প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানের সামনে সবচেয়ে ভালো পরিস্থিতিই আমি দেখছি। ভালোর দিকে যাওয়ার কিছু প্রবণতা ইতিমধ্যে লক্ষ্য করছি। হ্যাঁ, এখন আমরা খুবই কঠিন পরিস্থিতিতে রয়েছি। বর্তমানে আফগানিস্তানে অপরিমেয় সহিংসতা বিরাজ করছে। আমাদের দেশে অপরিমেয় ক্ষোভ বিরাজ করছে। তবে আমি এটাও দেখতে পাচ্ছি যে, আফগানরা নতুন বাস্তবতা সামনে রেখে জেগে উঠছে।

উল্লেখ্য, ৬৩ বছর বয়েসী হামিদ কারজাই ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর