বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

‘সম্পর্ক ভালো গড়তে ভারতকে তিস্তায় পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬

এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রংপুর: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে ভারতকে তিস্তায় পানি দেওয়া ও সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে ভারতকে অবশ্যই তিস্তায় পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কখনোই সম্ভব নয়। বন্ধুত্ব হবে সমানে সমানে। একদিকে আপনারা তিস্তার পানি দিবেন না, সীমান্ত হত্যা বন্ধ করবেন না। কিন্তু বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক ভালো করবেন, এটা কখনোই সম্ভব নয়।’

তিস্তা নিয়ে আন্দোলন পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব জনমত গঠনে এই কর্মসূচি অনেক বড় ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তিস্তা নদীসহ ৫৪টি অভিন্ন নদীর ক্ষতি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনোই তিস্তার চলমান সমস্যার নিয়ে ভারতের সঙ্গে কাজ করেনি।’

মির্জা ফখরুল বলেন, ‘যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, এই সংগ্রাম চলবে। বেঁচে থাকার জন্য এই আন্দোলন প্রয়োজন। লড়াই না করে কোনো কিছু পাওয়া যায় না। আমরা লড়াই করেছি বলেই একটা স্বৈরাচার সরকারকে পতন করতে পেরেছি।’

তিস্তার বিষয়টি অতিগুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ অবস্থানে থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিস্তার সমস্যা দূরীকরণে দ্রুত কাজ করুন।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে কাউনিয়াসহ তিস্তা বিস্তৃত রংপুর অঞ্চলের ১১টি পয়েন্টে একযোগে ৪৮ ঘণ্টার এ কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এইচআই

জাগো বাহে
তিস্তা বাঁচাই
বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রংপুর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom