মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী No Real Madrid player in Spain’s FIFA World Cup squad; Lamine Yamal, Nico Williams included despite injuries | Football News Cape Fear OTT Premiere: Amy Adams And Javier Bardem’s Thriller Series Gets Release Date | Web-series News ‘জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়’ ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা

“ সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার ” ঘাসফুল এর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭৮ সময় দেখুন
“ সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার ” ঘাসফুল এর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন


নিজস্হ প্রতিবেদক ::

উন্নয়ন সংস্থা ঘাসফুল’র উদ্যোগে ৩০ সেপ্টেম্বর “ জাতীয় কন্যা শিশু দিবস- ২০২২” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” । চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নস্থ সমৃদ্ধি কর্মসূচি কার্যালয়ে ও নওগাঁ জেলার নিয়ামতপুর সদর ইউনিয়নস্থ সংস্থার আঞ্চলিক কার্যালয়ে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মেখল ইউনিয়নের আলোচনা সভায় মেখল ইউনিয়ন পরিষদের সদস্য সাজুরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সৈয়দ মোঃ হাসান শাহ, সৈয়দ মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

অন্যদিকে নিয়ামতপুর ইউনিয়নে সমৃদ্ধি ইউনিয়ন সমন্বকারী ধর্মজয় বর্মন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বজলুর রহমান নঈম। উভয় ইউনিয়নে আলোচনা পূর্ব র‌্যালীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তাগণ সকল কন্যা শিশুর নিরাপদে বেড়ে উঠা ও সকল ক্ষেত্রে সমমর্যাদা নিশ্চিত করে জাতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান। বক্তারা বলেন কন্যা শিশুর অধিকার নিশ্চিত না করে জাতি হিসেবে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবোনা। উভয় ইউনিয়নের সভায় বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom