শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে গুলিবর্ষণ করে মকবুল হোসেনকে হত্যা, গায়েবি মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রশাসনে যারা কাজ করেন- আমাদের পুলিশ বাহিনী, আপনারা জনগণের শত্রু না। আপনারা জনগণের অংশ। আপনারা জনগণের স্বার্থ রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। আপনারা কোনো দলের কর্মকর্তা কর্মচারী নন। রাজনৈতিকভাবে আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। গণতান্ত্রি পন্থায় দাবি আদায়ে আমরা রাজনীতি করি। আপনারা দেখেছেন, এই অনৈতিক সরকারের হুকুম মানতে গিয়ে র‌্যাব আন্তর্জাতিকভাবে ধিকৃত হয়েছে। আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা মনে করি না দেশের জন্য এটা মঙ্গলজনক বা আমাদের জন্য তৃপ্তির কারণ।’

‘তাই আমরা বলতে চাই, আগামী দিনে আমরা আমাদের প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আমাদের আহ্বায়ন দয়া করে জনগণের পাশে অবস্থান করুন। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। সরকার বিদায় নেবে। আপনারা থাকবেন। আপনাদের সাথে জনগণের শত্রুতা নাই’- বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘সরকার বাংলাদেশের অর্থনীতিকে গর্তের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজকে ডলার নাই। আমরা আমদানি করতে পারছি না। এই সরকার পার্লামেন্টে ইনডেমনিটি আইন করে লুটপাটের সুযোগ করে দিয়েছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। গরিব মানুষ খেতে পায় না। মধ্যবিত্তরা গরিব হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আগে দারিদ্র্যের নিচে ছিল ২০ শতাংশ মানুষ। এখন দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে ৪০ শতাংশ মানুষ। আওয়ামী লীগের লুটপাটের কারণে পৃথিবীর মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। তারা অর্থনীতি ধ্বংস করেছে। সুতরাং তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না। বিচার বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। যার জন্য আমাদের নেত্রীকে কারাদ্বন্দ্ব দেওয়া হয়েছে। তাই এই সরকার বিচার বিভাগকে আর নিরপেক্ষ করতে পারবে না।’

ড. মোশাররফ বলেন, ‘নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে এই সরকার অন্যায়ভাবে জনগণের ওপর লেলিয়ে দিয়েছে। যার ফলে খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের এক হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছে। বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য প্রায় ৩৭ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’

তিনি বলেন, ‘এতো নির্যাতন করার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয় নাই। যদি দুর্বল হতো, তাহলে আমরা সমাবেশ এমনিভাব সফল করতে পারতাম না। সমাবেশে শুধু মাত্র আমাদের নেতাকর্মীরা আসে নাই। সমাবেশে এ দেশের সাধারণ জনগণ এসে সফল করেছে। তাই সাধারণ জনগণ এই সমাবেশগুলোর মাধ্যমে পরিষ্কারভাবে বার্তা দিয়েছে এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। এই মুক্তি দিতে হলে এ দেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

‘সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় জনসমাবেশ থেকে আমরা ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি উত্থাপন করেছি। এই দাবিগুলোর মধ্যে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন রয়েছে। কারণ, এই সরকারকে কেউ বিশ্বাস করে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। শুধু আমরা নই, সারাবিশ্ব বলে দিয়েছে, এই সরকারকে দিয়ে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই এই সরকারকে হঠানো ছাড়া আমাদের কোনো বিকল্প নাই।’

তিনি বলেন, ‘আজকে আমাদের নেত্রীবৃন্দ কারাগারে, দেশনেত্রী কারাগারে। আমাদের টার্গেট এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীর মুক্তি। এ জন্য এই সরকারের পতন ঘটানো ছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প নাই। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন।’

ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আবেদ রাজা, নাজিম উদ্দীন আলম, সাইফুল আলম নিরব প্রমুখ।

সারাবাংলা/ এজেড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর