রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকারের মাস্টারপ্ল্যানে বিএনপির মহাসমাবেশে হামলা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
‘সরকারের মাস্টারপ্ল্যানে বিএনপির মহাসমাবেশে হামলা’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের মাস্টারপ্ল্যানে বিএনপির মহাসমাবেশে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার সম্পূর্ণ মাষ্টারপ্ল্যান করে বিএনপির সমাবেশে হামলা করিয়েছে। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। কর্মসূচি ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগ নেতারা এবং পুলিশের কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন, তারই প্রতিফলন আজকের সশস্ত্র এবং রক্তাক্ত আক্রমণ।’

তিনি বলেন, ‘বেশ কয়েকদিন ধরে পুলিশের গণগ্রেফতার, হামলা, হুমকি-ধামকি ও আওয়ামী লীগ নেতাদের লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের ঘোষণারই বাস্তবায়ন হয়েছে আজ। বিএনপি নেতা-কর্মীদের মহাসমাবেশে যোগদানে বিরত রাখতে মামলা ও গ্রেফতার চালিয়ে চেষ্টা ব্যর্থ হয়ে আজ যখন দেখল মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে, মহাসমাবেশ কাকরাইল মসজিদ ছাড়িয়ে গেছে তখন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে বিএনপির লোকদের ওপর হামলা করে।’

‘তারা গুলি করতে করতে রাবার বুলেট, টিয়ারশেল ছুঁড়তে ছুঁড়তে নয়াপল্টনের দলীয় কার্যালয় পর্যন্ত চলে আসে। পুলিশের টিয়ারশেল ও গুলিতে মঞ্চে থাকা সিনিয়র নেতারাও মারাত্বক আঘাতপ্রাপ্ত ও আহত হন। এ সময় অসংখ্য নেতা-কর্মীও আহত হয়েছেন। পুলিশের গুলিতে মুগদা থানা যুবদল নেতা শামীম নিহত হন। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সহশ্রাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন’— অভিযোগ ফখরুলের।

তিনি আরও বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দিনে বিএনপির দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাস, ট্রেন ও লঞ্চ পারাপার বন্ধ করে দিয়ে যখন সরকার আমাদের মহাসমাবেশ ঠেকাতে পারেনি। তারা যখন দেখছে বাধা উপেক্ষা করে মহাসমাবেশে লাখ লাখ লোক যোগ দিয়েছে তখন পরিকল্পিতভাবে হামলা করে আমাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে।’

বিএনপির সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতাদের মুক্তি দাবি করেন বিএনপির মহাসচিব। পাশাপাশি রোববারের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর