রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকার আবারও যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
‘সরকার আবারও যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার আবারও যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এখন সামনে নির্বাচন আছে। এজন্য তারা (ক্ষমতাসীনরা) একটু চেহারা পাল্টিয়ে ভদ্র লোক সাজছে। লক্ষ্য একটাই- যেনতেনভাবে, সেটা শক্তি দিয়ে হোক, যেভাবেই হোক তারা আবারও একইভাবে নির্বাচনটাকে তাদের পক্ষে নিয়ে আসতে চায়। সেভাবেই তারা নীল নকশা করছে।’

তিনি বলেন, ‘বিরোধীদল যাতে নির্বাচন করতে না পারে তার সব রকম ব্যবস্থা করছে। অর্থাৎ, দেয়ার ইজ নো লেভেল প্লেয়িং ফিল্ড। আমাদের নেতা-কর্মী, সিনিয়র নেতাদের আটকিয়ে রাখা, রাজনৈতিক দল হিসেবে যে কাজগুলো করার সাংবিধানিক অধিকার আমার আছে, সেগুলো থেকে বিরত রাখা এবং সব চেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, সেটা হল- আবার ক্ষমতায় যাওয়ার পথকে প্রস্তত করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা।’

‘বলার অপেক্ষা রাখে না, এই সরকারের অধীনে কখনও কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই কারণে আমাদের পরিষ্কার কথা পদত্যাগ করুন, সংসদ বিলপ্ত করুন এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা করে তাদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গতকাল আমাদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ হাইকোট থেকে জামিন পেয়েছেন। জেল গেটে আবার তাকে নতুন মামলা দিয়ে আটক করে রেখেছে। প্রত্যেকের ক্ষেত্রেই এটা হচ্ছে। রাজশাহীর মিলন জামিন পেয়েছেন, জেল গেটে আবার নতুন মামলা দিয়ে তাকে আটকিয়ে রেখেছে। এটা কোন ধরনের রাষ্ট্র? কোন ধরনের প্রশাসন, কোন ধরনের শাসন ব্যবস্থা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেখেন কি অবস্থা হাইকোর্টের দুইজন বিচারক কত অসহায়। কালকে (সোমবার) তারা বলছেন, আপনারা আনছেন (জামিনের আবেদন) দেখি। আমাদের কথাও কেউ শোনে না। আমরা আদেশ দেই যে অ্যারেস্ট করা যাবে না, অ্যারেস্ট তো করেই তারপরে আবার রিমান্ডেও পাঠায়- উনারা (বিচারকরা) বলছেন। এটা আমার কথা না আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন। এই একটা অবস্থায় তারা নিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের এর মধ্যেও কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী, কিছু পত্রিকার লোকেরা আবার এটাকে ডিফেন্ড করে। ডিফেন্ড করার কী আছে? এটা পরিষ্কার, দিনের আলোর মতো সত্য যে, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি, তারা এই গভর্মেন্টকে ফ্যাসিস্ট গভর্মেন্ট হিসেবে চালাচ্ছে। সাধারণ মানুষের অধিকারগুলো তারা সম্পূর্ণভাবে হরণ করে নিয়েছে।’

২৯ জুলাইয়ের কর্মসূচিতে লোকসমাগম বেশি হয়নি বলে প্রচারণা আছে এই বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আপনার এই কথার সঙ্গে আমি একমত নই। এই কর্মসূচিতে আমাদের প্রচুর লোক, হাজার হাজার, লক্ষ নেতা-কর্মী ছিল। পুলিশ হামলা চালিয়েছে, আপনারা নিজেরাও সব দেখেছেন। পুলিশ ও সন্ত্রাসীরা হামলা করেছে, মারপিট করেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে, আমাদের স্থায়ী কমিটির সদস্যকে পর্যন্ত ওরা কীভাবে হামলা করেছে, লাঠি পেটা করেছে।’

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর