শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

‘সরকার গণতন্ত্র ও উন্নয়নের নতুন এক যাত্রা শুরু করেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
‘সরকার গণতন্ত্র ও উন্নয়নের নতুন এক যাত্রা শুরু করেছে’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কিশলয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে আয়োজিত শিশু-কিশোরদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

গোলাম দস্তগীর গাজী (এমপি) বলেন, ‘বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। দেশীয় কাঁচামাল ভিত্তিক শিল্পায়নের ধারা জোরদার করে কৃষি ও শিল্পখাতের যুগপৎ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন।’

‘সরকার গণতন্ত্র ও উন্নয়নের নতুন এক যাত্রা শুরু করেছে’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এজন্য তিনি ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্খিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষিত রূপকল্পের বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহীদ উল্লাহ মিনু ও আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক নিহাদ প্রমুখ।

সারাবাংলা/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর