শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সরকার পতন অত্যাসন্ন: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২২৩ সময় দেখুন
সরকার পতন অত্যাসন্ন: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অন্যায়ের বোঝা এত বেশি ভারী হয়েছে যে, এর ভারেই তাদের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না। গণআন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।’

বুধবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ ও দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ও তাদের পেটোয়া বাহিনীর হাত থেকে কেউ নিরাপদ নয়। মানুষের জান-মালের নিরাপত্তা এখন অনিশ্চিত। দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধীদলসহ ভিন্নমতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য সারাদেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষ ও সাধারণ জনগণ।’

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার জন্যই এদের বিকৃত ক্ষমতাক্ষুধায় দেশে বিরাজ করছে এক ভীতির পরিবেশ। এরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে অবৈধ শাসন প্রলম্বিত করার জন্য। জবাবদিহিতা অদৃশ্য করেছে লুটপাটের রাজত্বকে নিষ্কণ্টক করার জন্য। অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ।’

ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুস্কৃতিকারীদের শাস্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর