শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সরকার শুধু রাষ্ট্রকে নয় আ.লীগকেও ধ্বংস করে দিচ্ছে: সাকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
সরকার শুধু রাষ্ট্রকে নয় আ.লীগকেও ধ্বংস করে দিচ্ছে: সাকি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার দেশের আইনশৃঙ্খলাবাহিনীকে অপরাধমূলক কাজে ব্যবহার করছে। গুম খুন হলো সরকারের একটি নীতি। এই নীতি বাস্তবায়ন করছে পুলিশ র‌্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা। সরকার শুধু রাষ্ট্রকে ধ্বংস করছে না, নিজেদের দল আওয়ামী লীগকেও তারা ধ্বংস করে দিচ্ছে।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম-খুন স্মরণে আয়োজিত সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন মারুফা ইসলাম ফেরদৌসী।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গুম-খুনের পথ বেছে নিয়েছে। যাতে করে সরকারের দুর্নীতি, অনিয়ম, মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ রাস্তায় নামতে না পারে। কারণ বাড়ি থেকে ডেকে নিয়ে গুম-খুন করলে ভয়ে অন্যায়ের প্রতিবাদ করতে স্বাভাবিকভাবেই কেউ রাস্তায় নামবে না। তাই এই সরকারকে বিদায় করার জন্য কঠিন লড়াই করতে রাজপথে নামতে হবে।’

এসময় সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সংবিধান সংশোধনসহ পুলিশ-র‌্যাবকে ঢেলে সাজাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর