বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সাংবাদিক আ.হ.ম ফয়সালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
সাংবাদিক আ.হ.ম ফয়সালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ


ডেস্ক রিপোর্ট:: ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক আ.হ.ম ফয়সালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । দুই বছর আগে (৩০ এপ্রিল) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত সাংবাদিক ফয়সালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকিীতে তাকে স্মরণ করছেন সহকর্মী, বন্ধু ও তার শুভাকাঙ্ক্ষীরা।

আ.হ.ম ফয়সাল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সব সময় হাস্যোজ্জ্বল। নরম সুরে কথা বলা, সবাইকে আপন করে নেয়ার অসাধারণ ক্ষমতা ছিল। কর্মক্ষেত্রে অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে একজন সৎ ও গুণী গণমাধ্যমকর্মী এবং সহযোদ্ধাকে হারালো সবাই।

ফয়সাল বিভিন্ন গণমাধ্যমে সফলতার সাথে কাজ করেছেন। সর্বশেষ তিনি ইউনাইটেড নিউজ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। অক্লান্ত পরিশ্রম করে ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডট কমের তথ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন করিয়েছেন।

মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে রেখে গিয়েছিলেন। তবে গত বছরের ১১ই আগস্ট ফয়সালের মা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ফয়সলের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর স্ত্রী সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দেখতে দেখতে দুটি বছর পার হয়ে গেল। দুই বছর আগে আমরা এদিনে ফয়সালকে হারিয়ে ফেলি। ফয়সাল ছিলো পরোপকারী। তার মানবিক গুণাগুণ ও চারিত্রিক মাধুর্য আমাকে মুগ্ধ করতো। শত ব্যস্ততাতেও পরিবারের জন্য আলাদা সময় রাখতো। শুক্রবার দিনটি থাকতো তার ছেলের জন্য । একসাথে বসে সিনেমা ও নাটক দেখতো।এতো তাড়াতাড়ি চলে যাওয়ায় প্রতিটি মুহূর্ত আমার জন্য কষ্টের । ছেলেটা তার বাবার কথা খুব মনে করে।ওর ভালোবাসাময় কার্যকলাপগুলোর বিশালতা চলার পথে সবসময় আমাকে শক্তি দেয়। অদৃশ্যভাবে সারাজীবন ফয়সাল আমাদের এভাবেই আঁকড়ে রাখবে, এটাই আমার বিশ্বাস। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর