শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময় দেখুন
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রেফতার


সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৭)। তিনি বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বালিথা গ্রামের মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে মো. শামসুর রহমান (৫৩)। তিনি ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও যোগরাজপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে রাশেদ (৫০)। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর