শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সাধারণ নাগরিকদের জীবন এখন হুমকির মুখে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
‘সাধারণ নাগরিকদের জীবন এখন হুমকির মুখে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদের জীবন এখন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ময়মনসিংহের মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক আচার আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতার কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন এখন চরম হুমকির মুখে।’

তিনি বলেন, ‘সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতন-নিপীড়নের পাশাপাশি চলছে গ্রেফতারি অভিযানের হিড়িক। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুরশিদুজ্জামান সাইফুলকে বিনা কারণে গ্রেফতার ও জেল হাজতে পাঠানো হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের ফলে দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে। মানুষের জান মালের ন্যুনতম নিরাপত্তা নেই। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন অতিষ্ঠ, তখন রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম শুরু করছে সরকার।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনদূর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে জনগণের ওপর জুলুম চালিয়ে ক্ষমতা রক্ষায় সচেষ্ট সরকার। কিন্তু এতে শেষ রক্ষা হবে না। আওয়ামী অপশাসন ও জুলুম থেকে রেহাই পেতে জনগণ রাস্তায় নামতে শুরু করেছে।’

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর