বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ সময় দেখুন
সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার

গত ২৭/০৯/২০২৬খ্রিঃ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকারীরা জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টিসহ রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের টহল টীম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উক্ত ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত ১৫ জন আসামীকে গ্রেফতার করে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটক করার জন্য বিশেষ অভিযান চলমান আছে।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর