বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিটবেল্ট না বাধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
সিটবেল্ট না বাধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর জরিমানা


আন্তর্জাতিক ডেস্ক

গাড়িতে চড়ার সময় সিটবেল্ট না বাধায় জরিমানা গুনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ল্যাঙ্কাশায়ার পুলিশ ৪২ বছর বয়সী প্রধানমন্ত্রীকে এ অর্থদণ্ড দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সিটবেল্ট না পরলে ল্যাঙ্কাশায়ার পুলিশ ১০০ পাউন্ড জরিমানা করে। তবে মামলাটি আদালতে গেলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নং ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জরিমানা অর্থ পরিশোধ করবেন।

গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে সাময়িক সিটবেল্ট খুলে ফেলেন ঋষি সুনাক। সেসময় গাড়িতে বসে ভিডিও করছিলেন তিনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়লে বিস্তর সমালোচনা শুরু হয়। পরে ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর