শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সিপিবি নেতা রুবেলকে ‘ডিবি কার্যালয়ে’ নেওয়া হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
সিপিবি নেতা রুবেলকে ‘ডিবি কার্যালয়ে’ নেওয়া হয়েছে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ( সিপিবি) কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতা ডা. সাজেদুল হক রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন আরেকটি পোস্টে রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, সাজেদুল হক রুবেলকে ডিবি অফিসে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই।

 

সিপিবি নেতা রুবেলকে ‘ডিবি কার্যালয়ে’ নেওয়া হয়েছে

এর আগে দলটির নেতারা জানান, রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসা থেকে সোমবার রাত ১১টার দিকে পুলিশের গাড়ি এসে রুবেলকে তুলে নিয়ে যায়।

রুবেলকে গ্রেফতার করা হয়েছে কি না- এই প্রশ্নের উত্তরে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছি। তার বিরুদ্ধে পোশাকশ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগ আছে।

তিনি বলেন, অন্য কোনো এজেন্সিও তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারে। তাকে থানায় দেওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের খবর অস্বীকার করেছে।

সারাবাংলা/ইউজে/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর