শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৬টি আসনে নৌকা বিপুল ভোটে বিজয়ী, উজ্জীবিত দলীয় নেতা-কর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
সিরাজগঞ্জে ৬টি আসনে নৌকা বিপুল ভোটে বিজয়ী, উজ্জীবিত দলীয় নেতা-কর্মী


সবুজ এইচ সরকার, সিরাজগঞ্জ ::

উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের ৬ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৬ টি আসনের মনোনীত নৌকার প্রার্থী।

রবিবার (৭ জানুয়ারি) শীতের সকালেই কুয়াশাচ্ছন্ন পরিবেশে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ব্যাপক ভাবে ভোট দিতে এসেছেন নারী,পুরুষসহ  তরুন ভোটার।

সিরাজগঞ্জ সহকারী রিটার্নিং অফিস ও নির্বাহী অফিস সুত্রে জানাযায়, মোট ৯টি উপজেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ১২ হাজার ১১০ জন। পুরুষ ভোটার ১২ লাখ ৬৯ হাজার ৬১০ জন ও নারী ভোটার রয়েছেন ১২ লাখ ৪২ হাজার ৪৮১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ১৯ জন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাসদের মনোনীত মশাল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ও বিএনএম মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী সবুজ মন্ডল।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী ১ লাখ ৮৪ হাজার, ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃনমূল বিএনপির মনোনীত সোনালী আশ প্রতীকের প্রার্থী মো: সোহেল রানা ও জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো: আব্দুর রুবেল সরকার।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ সরকার ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-আংশিক সলঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি নৌকা প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামাণিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-এনায়েতপুর-চৌহালী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হালিমুল হক মীরু ঈগল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।

নৌকার মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী লাভে উজ্জীবিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীসহ জন সাধারণ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর