বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কে রাস্তার পাশে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি বাসের কাছে এই বোমা বিস্ফোরিত হয়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর আলজাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলায় দগ্ধ বাসের ভিডিও ফুটেজ দেখিয়ে জানিয়েছে, বুধবার (২০ অক্টোবর) শহরের ব্যস্ত সময়ে ভিড়ের মধ্যে এই বোমা হামলার ঘটনা ঘটে। যখন সাধারণ মানুষ কর্মস্থলে যাচ্ছিল। আর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল।

বাসটি হাফেজ আল-আসাদ সেতুর উপর থাকাকালীন দুটি বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইউনিট নিষ্ক্রিয় করেছে। এই ঘটনায় একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন সিরিয়ার একজন সরকারি কর্মকতা।

তবে এই বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলা হওয়া সেতুটির নিচে শহরটির প্রধান বাসস্ট্যান্ড অবস্থিত। যেখান থেকে বিভিন্ন স্থানে বাসগুলো ছেড়ে যায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর