শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ সময় দেখুন
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের শোক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লুৎফুর রহমানের বড়বাজারস্থ বাসায়ও যান তিনি।

এক শোক বার্তায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা নানক মরহুমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন, ‘আমাদের এই বর্ষীয়ান রাজনীতিবিদ লুৎফুর রহমানের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। সিলেটবাসী হারিয়েছে তাদের নেতাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অবদান এই জাতি চিরদিন স্মরণ করবে।’

তিনি তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান এই মাত্র (অদ্য ২রা সেপ্টেম্বর’২১ বৃহস্পতিবার, বিকেল ৪টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল শুক্রবার বিকেল আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযায় সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর